নয়া দিগন্ত ডেস্ক
৪০ বছর চেষ্টার পর ফল পেলেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার এক বাসিন্দা। রাজ্যের গ্রান্ড স্ট্রান্ড এলাকার বাসিন্দা ওই ব্যক্তি বছরের পর বছর লটারি কিনে গেলেও কপালে পুরস্কার মিলছিল না। তবু হতাশ হননি। অবশেষে ৪০ বছর সাধনার পর এবার জিতলেন ২০ হাজার ডলারের মেগা পুরস্কার। সাউথ ক্যারোলিনা এডুকেশন লটারির অফিসিয়ালরা বলেন ওই ব্যাক্তি নিয়মিত লটারি কিনলেও কখনো এই মেগা মিলিয়ন অফারে খেলেন না। বিজয়ী ব্যক্তি জানান, আমি ৪০ বছর যাবৎ লটারি খেলায় অংশ নিচ্ছি। সত্যিই আজকের এই জয়ে আমি অনেক আবেগাপ্লুত। তিনি বলেন, ওকহার্ট রোডের একটি পাবলিক মুদিদোকানে গিয়ে এই মেগা মিলিয়ন অফারে শট নেয়ার সিদ্ধান্ত নেই। এতে আমার ভাগ্যের চাকা ঘুরে যায়। আমি প্রথমে ভেবেছিলাম আমি ৪০০ ডলার জিতেছি। এখন দেখি ২০ হাজার ডলার।



