রাসূলে করীম (সা:) আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত- আবদুল হাই নদভী

Printed Edition

বায়তুশ শরফ ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি শায়খ মুহাম্মদ আবদুল হাই নদ বলেছেন, রাসূলে করীম সা: আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কিয়ামত পর্যন্ত মহাবিশ্বের সৃষ্টিকুল রাসূল সা:-এর ওয়াসিলায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে। বিশ্বের ইতিহাসে তার মতো পারিপূর্ণ ও উত্তম চরিত্রের কোনো মানুষের আবির্ভাব হয়নি এবং হবেও না। তিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। অনুপম আদর্শ ও ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করে বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আধুনিক যুগেও তাঁর প্রচারিত ইসলাম সর্বদিকে পরিপূর্ণ জীবনব্যবস্থা।

গতকাল বাদ মাগরিব বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ধনিয়ালাপাড়া বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত পাঁচদিনের কর্মসূচীর দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন বাশার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আবুল বশর আবু। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ।

আরো উপস্থিত ছিলেন সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান, মাওলানা আবু ওসমান, মাওলানা হাফেজ এস এম ফোরকান আহমদ, আলহাজ মোজাম্মেল হক,আলহাজ মুহাম্মদ নূরুল ইসলাম, ত্বরিকত সম্পাদক মাওলানা মামুনুর রশীদ নূরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ,আইবা ট্রাস্টের সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিয়া আবদুর রহীম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা কাজী শিহাবুদ্দীন, নির্বাহী সদস্য মুহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ড. মাওলানা মুহাম্মদ ওয়ালী উল্লাহ মঈন। বিজ্ঞপ্তি।