আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ঘোষিত ফলাফলে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে নওগাঁর আত্রাই উপজেলার কৃতী শিক্ষার্থী জান্নাত আরা। সে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে এই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
জান্নাত আরা আত্রাইয়ের স্থানীয় গণমাধ্যমকর্মী ও আত্রাই থানা প্রেস ক্লাবের সভাপতি মো: রুহুল আমিন এবং মোছা: নাজমা খাতুন দম্পতির মেয়ে। মেধার এই মূল্যায়নে জান্নাত আরার পরিবার ও বিদ্যালয়ে আনন্দের আমেজ বিরাজ করছে। মেয়ের এই সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রুহুল আমিন বলেন, জান্নাত বরাবরই পড়াশোনায় বেশ মনোযোগী। শিক্ষকমণ্ডলী ও তার মায়ের অক্লান্ত পরিশ্রমে সে আজ এই সাফল্য পেয়েছে। তিনি মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদুর রহমান জান্নাত আরার সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীর কঠোর অধ্যাবসায়ের ফলেই এই গৌরব অর্জন সম্ভব হয়েছে। তিনি জান্নাতের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।



