দাউদকান্দি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরসভা কক্ষে পৌর প্রশাসক মো: রেদওয়ান ইসলাম এই বাজেট পেশ করেন। প্রস্তাবিত বাজেট ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকা । রাজস্ব আয় ধরা হয়েছে- ১৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২০২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে- ১৩ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা ও রাজস্ব উদ্বৃত্ত তিন কোটি ৩৭ লাখ ৯১ হাজার ২০২ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা । উন্নয়ন ব্যয় ২৩ কোটি ৫৫ লাখ টাকা ও উন্নয়ন উদ্বৃত্ত দুই কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা। বাজেট পেশকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: তাজুল ইসলাম ও হিসাবরক্ষক মো: শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞপ্তি। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।



