শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া নির্বাচন। সকাল ৭.৩০ ঘটিকা থেকে বিকেল ৪.৩০ ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ আসনে মোট ভোটার চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন। এর মধ্যে শ্রীবরদী উপজেলায় দুই লাখ ৫২ হাজার ৬০৪ জন এবং ঝিনাইগাতী উপজেলায় এক লাখ ৬০ হাজার ৭৭৩ জন ভোটার রয়েছেন। শ্রীবরদীতে পুরুষ ভোটার এক লাখ ২৫ হাজার ৭৪৪ জন এবং বিশেষ শ্রেণী হিজরা ভোটার পাঁচজন।
দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২৮টি কেন্দ্রে ভোটা গ্রহন অনষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে ছয় জন করে পুলিশ ও ১৩ জন করে আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ নির্বাচনে মোট ১১৫০ জন পুলিশ, ১৬ প্লাটুন বিজিবি, ১৩৫ জন র্যাব সদস্য এবং এক হাজার ৭০৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও ১৪ জন ম্যাজিস্ট্র্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের স্থানীয় ১৮ জন সরকারি কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে নিয়োজিত থাকবেন।



