কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার বেলা ৩টায় কালীগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন কুমার মণ্ডল, জেলা জামায়াতে ইসলামীর তরবিয়ত সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবদুল হক ও কর্মপরিষদ সদস্য ইকবাল হুসাইনসহ স্থানীয় জামায়াতের নেতারা। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা আবু তালিব বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই নির্বাচনে অংশ নিচ্ছেন। এ সময় তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।



