রাজরাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তরের বিরুদ্ধে জোরপূর্বক এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাংশা পৌর তরুণ দলের সভাপতি। গত বুধবার পাংশা মডেল থানার ওসি শেখ মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকালে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৩২), উপজেলার কলিমহর ইউনিয়নের আব্দুল মজিদের ছেলে রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) ও পাংশা পৌর শহরের পারনারায়নপুর এলাকার তায়জাল মুন্সীর ছেলে বরকত মুন্সী (৩৪)।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা একটি মাইক্রোর মধ্যে ও নারীকে জোরপূর্বক তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। রাতে ভুক্তভোগীকে কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা।



