আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের খুলনা ও বরিশাল অঞ্চলের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

Printed Edition

খুলনা ও বরিশাল অঞ্চলের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর দ্য গ্র্যান্ড খুলনা হোটেলের সভাকক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুর রহমান চৌধুরী, মো: আসাদুজ্জামান ভূঁঞা, মো: আমিনুল ইসলাম ভূঁঞা, সিবিও (সিসি) মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর এবং সৈয়দ আবুল হাশেম, এফসিএ,এফসিএমএ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ, তৌহিদুজ্জামান ফুয়াদ, আব্দুল ওয়াদুদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মো: মজিবুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আমির হোসেন, হেড অব ব্র্যাঞ্চ ব্যাংকিং মো: মাহফুজুল ইসলাম, সোলায়মান আল রাজী, ভাইস প্রেসিডেন্ট কাজী মো: সাদিক এবং প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহী। খুলনা রিজিওনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: নাজিম উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের খুলনা অঞ্চলের ২৫টি শাখা এবং ১১টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন।

শনিবার বরিশাল অঞ্চলে ‘টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট অঞ্চলের ১৭টি শাখা ও ১৫টি উপশাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো: রাফাত উল্লা খান বলেন, আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ‘ওয়ান টিম, ওয়ান গোল’ এই স্লোগানকে ধারণ করে, ব্যাংকের অগ্রগতির লক্ষ্যে আমাদের একজোট হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বিজ্ঞপ্তি।