শফিকুল ইসলাম অপু

Printed Edition

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সম্ভুপুরা ইউনিয়ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপু (৬৩) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন । গতকাল বাদ জোহর সম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর ঈদগাহ মাঠে জানাজা শেষে এলাহীনগর সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয় । তিনি এলাহিনগর পুর্বপাড়া গ্রামের মরহুম লাল মিয়ার (প্রেসিডেন্ট) ছোট ভাই ও মরহুম আলীম মিয়ার মেঝো ছেলে ।

তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেনসহ উপজেলা ও সম্ভুপুরা ইউনিয়ন বিএনপির নেতার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন । সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।