রোবটিক্স ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনে অসাধারণ সাফল্য অর্জন করেছে শিশুকিশোরদের দল ‘তারার বাড়ী’। ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াড-২০২৬’-এর বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে তাদের উদ্ভাবনী প্রকল্প ‘মার্স ওডিসি’-এর জন্য দলটি মর্যাদাপূর্ণ স্বর্ণপদক অর্জন করেছে। গত ৪ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। শত শত প্রতিযোগীর মধ্য থেকে প্রকল্পটির উদ্ভাবনী ধারণা, প্রযুক্তিগত সক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতার স্বীকৃতি হিসেবে দলটি স্বর্ণপদক অর্জন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, এমপি। তিনি বলেন, প্রযুক্তি বর্তমান বিশ্বের নেতৃত্ব দিচ্ছে এবং রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। তিনি তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইমস টুডের সম্পাদক ও বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী পরিচালক মাসুম খান, রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়, অ্যাম্বাসেডর ম্যাগাজিনের সাব-এডিটর ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের কান্ট্রি ম্যানেজার শারমিন নাহার লীনা, বন্দী পাঠশালার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং গিয়ারঅনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুর রহমান, বিএসআরএম স্টিলস লিমিটেডের হেড অব সেলস মুহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং এসিএস ফিউচার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাইরোজ খালেদ অহি এবং প্রথিতযশা শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।



