‘শ্রেষ্ঠ ইসলামী ব্যাংকিং উইন্ডো ২০২৫’ সম্মাননা পেল পূবালী ব্যাংক

Printed Edition
‘শ্রেষ্ঠ ইসলামী ব্যাংকিং উইন্ডো ২০২৫’ সম্মাননা পেল পূবালী ব্যাংক
‘শ্রেষ্ঠ ইসলামী ব্যাংকিং উইন্ডো ২০২৫’ সম্মাননা পেল পূবালী ব্যাংক

পূবালী ব্যাংক পিএলসি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ক্যামব্রিজ আইএফএ-ইউকে আয়োজিত ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস (আইআরবিএ)-এ ‘বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী ব্যাংকিং উইন্ডো ২০২৫’ হিসেবে মনোনীত হয়েছে। ইসলামী ব্যাংকিং সেবায় পূবালী ব্যাংকের ধারাবাহিক উন্নয়ন, শরিয়াহ-সম্মত নীতিমালার কঠোর অনুসরণ, আধুনিক ও শক্তিশালী পণ্যসেবা, উন্নত গ্রাহক অভিজ্ঞতা এবং উদ্ভাবনী ইসলামী আর্থিক সমাধান- এসবই এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে ভূমিকা রেখেছে। আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম আইআরবিএ বিশ্বের প্রথম ইসলামী রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ড প্রোগ্রাম, যা বৈশ্বিক ইসলামী আর্থিক খাতে শ্রেষ্ঠত্ব ও সেরা চর্চাকে স্বীকৃতি প্রদান করে থাকে। এ অর্জন পূবালী ব্যাংকের সততা, স্বচ্ছতা এবং গ্রাহককেন্দ্রিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন। বাংলাদেশে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ক্রমবর্ধমান চাহিদা ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণের প্রেক্ষাপটে এ আন্তর্জাতিক স্বীকৃতি পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং খাতে আরো কার্যকর ও দূরদর্শী ভূমিকা পালনে নতুন গতি যোগ করবে।