বরিশালবাসী ভোটের মাধ্যমে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে আস্থা ও সম্মান দেখিয়েছেন, বরিশালের উন্নয়ন ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। গতকাল রোববার বিকেল ৪টায় বরিশাল নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশে সোহেল চত্বর থেকে তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে মুহাম্মদ রহমাতল্লাহর নেতৃত্বে শুভেচ্ছা রথ্যালি অনুষ্ঠিত হয়। রথ্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। রথ্যালি শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশালবাসী ভোটের মাধ্যমে তারেক রহমানের প্রতি যে ভালোবাসা, আস্থা ও সম্মান প্রকাশ করেছেন, তিনি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন। বরিশালের জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
বরিশালবাসী তারেক রহমানকে প্রতিদান দেবেন : রহমাতুল্লাহ
Printed Edition



