দোয়া চাই যাতে নিষ্ঠার সাথে ভালোভাবে কাজ করতে পারি : তথ্যমন্ত্রী

Printed Edition
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ : নয়া দিগন্ত
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে সততার সাথে, নিষ্ঠার সাথে এবং ভালোভাবে কাজ করতে পারি। শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমি তো আসলে দায়িত্ব পেয়েছি। কাল থেকে অফিস করা আরম্ভ করব। আমি গেলে আসলে বুঝতে পারব যে, এই মন্ত্রণালয়ের কাজের পরিধিটা কত বড় এবং প্র্যাকটিক্যালি কী কী প্রবলেম আছে। তিনি বলেন, আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করলে দেশবাসীকে সাথে নিয়ে ভালোভাবেই কাজ করতে পারব।