মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মানে ইফতার ও আলোচনা সভা

Printed Edition

আশরাফুল মামুন মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে দেশে সর্Ÿোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত ব্যবসায়ী মো: ইকবাল হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফাইভ স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরের লবিতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইপি মো: ইকবাল হোসেন। তিনি বলেন, আমরা শত ব্যস্ততার মধ্যেও সাংবাদিকদের সাথে ইফতার করতে পেরে আমি আনন্দিত। সাংবাদিকেরা হলো সমাজের আয়না আপনারা সাংবাদিকেরা সমাজের অনিয়ম অসঙ্গতি অনেক কিছুই তুলে ধরতে পারেন।

এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ।

উপস্থিত ছিলেন- বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি মো: রফিক আহমদ খান, একাত্তর টিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আশরাফুল মামুন, নিউজ টুয়েন্টি ফোর টিভির প্রতিনিধি খন্দকার মোশতাক রয়েল শান্ত, ডিবিসি নিউজ টিভি ও কালের কন্ঠের প্রতিনিধি মোহাম্মদ আলী এবং দৈনিক কালবেলা ও এসএটিভির প্রতিনিধি বাপ্পি কুমার ও জাজিরা নিউজ এর সাখাওয়াত হোসেন জনি।