বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নিনমাসে উদ্বোধন হলো দেশের প্রথম লিভারের চর্বির পরিমাপক, লিভারের ক্যান্সার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ক রেজোনা এ২০ আল্ট্রা হাই রেজুলেশন মেশিন। এ উপলক্ষে নিনমাসের রিসার্চ সেল এবং আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার ডিভিশন আয়োজনে কামাল উদ্দিন আহমেদ অডিটরিয়ামে বিয়ন্ড কনভেনশনাল আল্ট্রাসাউন্ড : ইলাসটোস্ক্যান অ্যান্ড ফ্যাট কোয়ানটিফিকেশনাল উইথ হাই রেজুলেশন আলট্রাসাউন্ড বিষয়ে এক বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নিনমাসের পরিচালক এবং বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা: এ কে এম ফজলুল বারী। তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৩৩ শতাংশ মানুষ ফ্যাটি লিভার বা লিভারের চর্বিজনিত সমস্যা রোগে ভুগছেন। তা ছাড়া প্রায় ১৬ শতাংশ মানুষ ক্রনিক লিভার ডিজিজ এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং ২ শতাংশ মানুষ থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে প্রথমবারের মতো রেজোনা এ২০ এর মতো আল্ট্রা হাই রেজুলেশন মেশিন সরবরাহ করেছে মিনডারি কোম্পানি। এ নতুন মেশিনের মাধ্যমে নিনমাসে প্রথমবারের মতো লিভারে চর্বি নির্ণয়ের আধুনিক প্রযুক্তি ইলাসটোস্ক্যান অর্থাৎ লিভারের ফাইব্রাস টিস্যু গ্রেডিং, সিরোসিস, লিভার ও থাইরয়েড ক্যান্সার নির্ণয়ের জন্য যুগান্তকারী মোডালিটি শেয়ার ওয়েব ইলাসটোগ্রাফি, স্ট্যাইন ইলাসটোগ্রাফি সংযোজিত হলো। বিজ্ঞপ্তি।



