মুন্সীগঞ্জ প্রতিনিধি
অবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম বিক্রমপুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই। এ উপলক্ষে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার এবং তার প্রতিষ্ঠিত কে কে গভ: ইনস্টিটিউশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের মাজার জিয়ারত, কুরআনখানি, মিলাদ মাহফিল এবং পারিবারিক উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আব্দুল হাকিম বিক্রমপুরী ছিলেন শেরেবাংলা এ কে ফজলুল হকের ঘনিষ্ঠ সহচর। তিনি ১৯৩৬ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত টানা ২৯ বছর অবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, পূর্ব পাকিস্তান আইনসভা এবং পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।



