মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রসিকপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানে নাহিদ হাসান নামের এক ব্যক্তিকে একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে। গতকাল বুধবার ভোরে রসিকপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাহিদ হাসান রসিকপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং সাবেক ছাত্রলীগ নেতা।
মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, ভোরে যৌথ বাহিনীর অভিযানে তাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, আটক নাহিদ হাসানের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।



