ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) গতকাল জয়ের দেখা পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। বসুন্ধরা কিংস এরিনা প্র্যাকটিস গ্রাউন্ডে তাদের ১-০তে জয় বিআরটিসির বিপক্ষে। ম্যাচে জয়সূচক গোলটি করেন জাতীয় দলের সাবেক ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কাল অপর ম্যাচে সিটি ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করেছে ওয়ারী ক্লাব।



