ব্রাহ্মণবাড়িয়ায় আজ কবি আল মাহমুদের স্মরণোৎসব

Printed Edition

ব্রাহ্মণবাড়িয়ায় ‘সোনালী কাবিন’ খ্যাত কবি আল মাহমুদকে স্মরণে ‘স্মরণোৎসব ২০২৬’ অনুষ্ঠিত হবে। আজ রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জেলা প্রশাসন এবং কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে কবি আল মাহমুদের সাহিত্যকীর্তিকে স্মরণীয় করে রাখতে তার বিখ্যাত কাব্যগ্রন্থ সোনালী কাবিনের নামানুসারে ‘সোনালী কাবিন পদক’ নামে একটি সাহিত্য সম্মাননা প্রবর্তনের ঘোষণা দেয়া হবে। বিজ্ঞপ্তি।