প্রাইম ব্যাংক ও বাউয়ার্ক লিমিটেডের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর

Printed Edition

প্রাইম ব্যাংক পিএলসির কাছ থেকে সমন্বিত পেরোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে বাউয়ার্ক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব এমার্জিং মার্কেট মো: আসিফ বিন ইদ্রিস এবং বাউয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও রিজিওনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো: এনামূল কবির; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; ভিপি ও টিম হেড, এমার্জিং মার্কেট মোহাম্মদ জুবায়ের; এভিপি রিলেশনশিপ ম্যানেজার, এমার্জিং মার্কেট এইচ এম মামুন ও এফএবিপি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পেরোল ব্যাংকিং রবিউল আলম ইস্কান্দার, বাউয়ার্ক লিমিটেডের মো: হুমায়ুন কবির, হেড অফ ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড কোম্পানি সেক্রেটারি; জেনারেল ম্যানেজার নালিন কৌরা উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।