রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সভায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অবদান স্মরণের পাশাপাশি তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
এতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: নজরুল হুদা উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্যাংকের পরিচালক এ বি এম আবদুস সাত্তার, মো: আবু ইউসুফ মিয়া, সোয়ায়েব আহমেদ, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন, এ বি এম শওকত ইকবাল শাহিন ও ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলামসহ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



