এনআরবি ওয়ার্ল্ডের নতুন নেতৃত্ব ঘোষণা শহীদুজ্জামান সভাপতি মোয়াজ্জেম মহাসচিব

Printed Edition

এনআরবি ওয়ার্ল্ড ২০২৬-২৮ মেয়াদের জন্য নবনির্বাচিত নির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশী, উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা, পেশাজীবী, শিক্ষাবিদ, বিনিয়োগকারী ও কমিউনিটি নেতারা স্থান পেয়েছেন।

মোহাম্মদ শহীদুজ্জামান সভাপতি ও মোয়াজ্জেম এইচ চৌধুরী সংগঠনের মহাসচিব নির্বাচিত হয়েছেন।

নবগঠিত নির্বাহী কমিটিতে উপদেষ্টা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পরিচালক ও নির্বাহী সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব রয়েছে। ব্যবসা, অর্থনীতি, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, শিক্ষা, প্রযুক্তি, আইন, পেশাগত সেবা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের রয়েছে বিস্তৃত অভিজ্ঞতা ও দক্ষতা।

উপদেষ্টা প্যানেলে রয়েছেন ড. কালী প্রদীপ চৌধুরী, ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, গোলাম ফারুক ভূঁইয়া, শাহ নওয়াজ এমবিএ, ফয়সোল চৌধুরী এমবিই এমএসপি, এইচ এম ইকবাল, মো: জহিরুল ইসলাম, গিয়াস আহমেদ, ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ ও সাজ্জাদ রশিদ।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টদের মধ্যে রয়েছেন নাহিদুল খান, ড. শেখ আলীমুজ্জামান, ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই ডিবিএ এফআরএসএ, এম মুরাদ ইউসুফ এমবিএ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত রহমান, ইঞ্জিনিয়ার বদলুর রহমান খান, বশির আহমেদ, সৈয়দুর রহমান রানা, ড. এম জি মওলা মিয়া এমবিই এফআইএম এমসিএম, আবুল হোসেন সিআইপি, রফিক খান সিআইপি, ডিউক খান, আরিফ আহমেদ আশরাফ, মাসুদুর রহমান, উমাইরা আহমেদ, রেহান রেজা এবং মোহাম্মদ আয়ুব আলী।