মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
শিার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ল্েয কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন।
শিক তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা সহকারী মাধ্যমিক শিা কর্মকর্তা আমির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক জাহাঙ্গীর আলম, রামচন্দ্রপুর দণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, বিদ্যালয়ের সাবেক সভাপতি মনিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান রকিব উদ্দিন, আইনজীবী মহসিন মিয়া, বিদ্যালয়ের সাবেক সদস্য মাসুদ উল ভূঁইয়া, রামচন্দ্রপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি মুজিবুর রহমান, কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজের সাবেক জিএস আব্দুস সাত্তার বাবু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছগীর আহমেদ ও লায়ন শামসুল হক সরকার।
বক্তারা শিার্থীদের সার্বিক অগ্রগতি, নিয়মিত অধ্যয়ন এবং শিার মান উন্নয়নে শিক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয় এবং পরিবারের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।
সভায় মোবাইল ফোনের প্রতি শিার্থীদের ক্রমবর্ধমান আসক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা সন্তানদের প্রযুক্তি ব্যবহারে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নৈতিক শিা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপরও গুরুত্বারোপ করা হয়।



