মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘ওসঢ়ষবসবহঃধঃরড়হ ড়ভ ঃযব ঝঃঁফবহঃ ইধহশরহম এঁরফবষরহবং ধহফ ঊীবপঁঃরড়হ ড়ভ ঋরহধহপরধষ খরঃবৎধপু চৎড়মৎধসং’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো: ইকবাল মহসীন এবং উপপরিচালক মো: শামীম আল মামুন। এ সময় মতিউল হাসান স্টুডেন্ট ব্যাংকিংয়ের ওপর মার্কেন্টাইল ব্যাংকের নতুন তিনটি ব্রোশিওর উন্মোচন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ও সিবিও ড. মো: জাহিদ হোসেন। মার্কেন্টাইল ব্যাংকের করপোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


