জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার অ্যান্ড কাজী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কালাই উপজেলা শাখার সভাপতি কাজী মো: শফিকুল ইসলাম (৫৩) গত বুধবার বগুড়া শজিমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিজ গ্রাম দূর্গাপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কালাই (জয়পুরহাট) সংবাদদাতা।



