বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সাথে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী সৌজন্য সাাৎ করেছেন। বৃহস্পতিবার বিকেলে আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর নেতৃত্বে আইআইইউসির একটি প্রতিনিধি দল সৌজন্য সাাৎকালে ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে তার ইউজিসি কার্যালয়ে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। আইআইইউসির প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ও ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



