খুলনার দু’টি স্কুলের ৮ ছাত্রের সবাই ফেল

Printed Edition

খুলনা ব্যুরো

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় এবার ১১টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। আর খুলনা মহানগরীর খালিশপুরের আসমা সরোয়ার ইসলামিক হাইস্কুল থেকে চারজন ও ডুমুরিয়া উপজেলার কাটেঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই ফেল করেছে।

এ ছাড়া বাগেরহাটের শরণখোলার ডি এন একতা গার্লস হাইস্কুল থেকে দুইজন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেনি।

যশোর বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাতক্ষীরা নাইশা মাধ্যমিক স্কুল থেকে ৭ জন অংশ নিয়েছিলেন, তারা সবাই ফেল করেছে। এ ছাড়া আশাশুনির গোদারা মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন, শ্যামনগরের সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন, দেবহাটার বাবুরাবাদ ধাপুখালি মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন অংশ নিয়ে শতভাগ অকৃতকার্য হয়েছে।