অগ্রণী ব্যাংক পিএলসির ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে খুলনা সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোরে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক রূবানা পারভীন ও মহাব্যবস্থাপক (অডিট) মো: ইখতিয়ার উদ্দিন। খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মু: আফজাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে সার্কেলাধীন ঊর্ধ্বতন নির্বাহী, খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদাহ অঞ্চলের অঞ্চল প্রধান, করপোরেট শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি মো: আনোয়ারুল ইসলাম ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি ও বাস্তবায়ন, শ্রেণিকৃত ঋণ আদায়, প্রান্তিক পর্যায়ে এসএমই ঋণ বিতরণ, আমানত সংগ্রহসহ ২০২৬ সালের আর্থিক সূচকগুলোর প্রবৃদ্ধি, আমদানি, রফতানি, রেমিট্যান্স সংগ্রহে বিশেষ গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।



