নিজস্ব প্রতিবেদক
বন্দীকে মোবাইলে কথা বলানো এবং বাইরে থেকে খাবার খাওয়ার সুযোগ দেয়ার অভিযোগে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সর্বপ্রধান কারারক্ষী মো: বেলাল হোসেনকে মেহেরপুর জেলা কারাগারে বদলি নির্দেশনা প্রদান করা হয়েছে। একই অভিযোগে অপর একজন কারারক্ষীকেও বাদি করা হয়েছে।
কারা অধিদফতরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য উল্লেখ করা হয়।
গত বুধবার কারা অধিদফতরের বদলির আদেশে বলা হয়েছে, প্রিজন্স সেলে ভর্তিরত বন্দীকে মোবাইল ফোনে কথা বলার অনুমতি প্রদান করায় ও বাইর থেকে খাবার কিনে এনে খাওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে প্রশাসনিক কারণে বেলাল হোসেনকে বদলি করা হলো।
একই অফিস আদেশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কারাকক্ষী মো: ইসমাইল হক তুহিনকে নওগাঁ জেলা কারাগারে বদলি করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনিও প্রিজন্স সেলে ভর্তিরত বন্দীকে মোবাইলে কথা বলিয়ে দিয়েছিলেন।



