দামেস্কে আদালত চত্বরের ক্যাফেতে বোমা হামলা : নিহত ৯

Printed Edition

আল জাজিরা

সিরিয়ার রাজধানী দামেস্কের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ব্যস্ত ক্যাফেতে এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই নৃশংস হামলায় অন্তত ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরো ২০ জন গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার শহরের প্রধান আদালত চত্বরের (প্যালেস অব জাস্টিস) একেবারে কাছে আল-নাসর স্ট্রিটে এই রক্তক্ষয়ী বিস্ফোরণ ঘটে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, প্রধান আদালত ভবনের কাছাকাছি হওয়ায় এই ক্যাফেটিতে স্থানীয় আইনজীবী, আদালতের কর্মকর্তা ও বিচারপ্রার্থীরা নিয়মিত যাতায়াত এবং আড্ডা দিতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আকস্মিক একটি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) ক্যাফেটির ভেতরে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে পুরো ক্যাফেটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং মেঝেতে রক্তাক্ত লাশ ও ক্ষতের চিহ্ন ছড়িয়ে পড়ে।