হোসেনপুরে সাংবাদিকদের ৩ দিনের প্রশিণ কর্মশালা

Printed Edition

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

মফস্বল সাংবাদিকতার দতা বৃদ্ধি ও তথ্য যাচাইয়ে সমতা উন্নয়নের ল্েয কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিকদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিণ কর্মশালা আনুষ্ঠানিক শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার পরিষদ হলরুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও হোসেনপুর প্রেস কাবের উদ্যোগে ওই প্রশিণ কর্মশালার উদ্বোধন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রোকসানা খাতুন।

সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

বক্তব্য রাখেন হোসেনপুর প্রেস কাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের হোসেনপুর উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান চন্দন, সিনিয়র সহসভাপতি মানসুরুল হক রবিন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মিজবাহ উদ্দিন মানিক, দৈনিক যায়যায়দিনের হোসেনপুর প্রতিনিধি মো: আবু বকর ছিদ্দিক বাক্কার, দৈনিক সংগ্রামের হোসেনপুর সংবাদদাতা মো: শামছুল হক, দৈনিক দিনকালের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আবু সালেহ বাবুল, দৈনিক দিনকালের পাকুন্দিয়া প্রতিনিধি আসাদুজ্জামান খন্দকার, দৈনিক প্রতিদিনের হোসেনপুর প্রতিনিধি মো: রাজিব আহম্মদ পিয়াস প্রমুখ।

তিন দিনব্যাপী এ প্রশিণ কর্মশালায় তিন উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত ৩৭ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।