কুয়াকাটা খাবার হোটেল ও রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন যক্ষ্মাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। রোববার সকাল ৭টায় ঢাকার শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পরিবার-সূত্রে প্রকাশ মরহুমের নামাজে জানাজা এশার নামাজের পর কুয়াকাটার পর্যটন হলিডে হোমস মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কলিম মাহমুদের মৃত্যুতে কুয়াকাটা প্রেস ক্লাব, কুয়াকাটা রেস্তরাঁ মালিক সমিতি, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), কুয়াকাটা শিল্পী গোষ্ঠী, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস কর্তৃপক্ষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা



