তাহিরপুরে বারকী নৌকাসহ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

Printed Edition

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও চিনি পাচারের সময় নৌকাসহ সেসব পেঁয়াজ ও চিনি

জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নদী থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা পেঁয়াজ ও চিনির মূল্য প্রায়

তিন লাখ টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে যাদুকাটা

নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি সদস্যরা দু’টি বারকী নৌকাসহ এক হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি চিনি জব্দ করেন।

এ ব্যাপারে ২৮ বিজিবি অধিনায়ক আরো জানান, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং পেঁয়াজ চাষে আরো উৎসাহিত হন, সেই বিষয়টি বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে চোরাই পথে ভারত থেকে অবৈধভাবে পেঁয়াজ প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম

ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত রয়েছে।

আটককৃত বারকী নৗকাসহ ভারতীয় পেঁয়াজ এবং চিনি শুল্ক কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।