সিলেট ব্যুরো
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দু’টি ইউনিটে এক হাজার ৫৬৬ আসনের বিপরীতে ৭৫ হাজার ২৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানান, ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। তিনি জানান, ভর্তি পরীক্ষার আবেদন বৃহস্পতিবার শেষ হয়েছে। এবার এ, বি ও এ ২ (সাব-ইউনিট, আর্কিটকেচার) ইউনিটে মোট ৭৫ হাজার ২৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ভর্তি কমিটির তথ্য মতে, গত ৮ ডিসেম্বর থেকে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলে আবেদন। এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ জানুয়ারি ও বি ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।



