এসিআই পিএলসি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে

Printed Edition
এসিআই পিএলসি ২৫ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে
এসিআই পিএলসি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)-এর ৫২তম বার্ষিক সাধারণ সভা গতকাল সকাল ১১:৩০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীসমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমণ্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়। শেয়ারহোল্ডারগণ ওই অর্থবছরের জন্য ২৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন। ড. আরিফ দৌলা সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।