সোনামসজিদ বন্দরে বাংলাদেশ-ভারত ব্যবসায়ীদের সভা

Printed Edition

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও ভারতের মহদিপুর স্থলবন্দরে বাণিজ্য সম্প্রসারণ ও বিদ্যমান সমস্যার সমাধানের লক্ষ্যে যৌথসভা করেছে বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানিকারক ব্যবসায়ীরা। গত রোববার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আয়োজনে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সেমিনারে দুই দেশের ব্যবসায়ী নেতারা সোনামসজিদ-মহদিপুর স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি যেসব পণ্য আদান-প্রদান বন্ধ রয়েছে তা আবার চালুর দাবি জানান। এ বিষয়ে ভারতীয় ব্যবসায়ীরা বলেন, এক সময় মসলা জাতীয় পণ্যের আমদানি-রফতানি বেশি ছিল, যা এখন অনেকটা কমে গেছে।

সেমিনারে সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, দফতর সম্পাদক এস বি মাসুম বিল্লাহ, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্যসচিব রুহুল আমিন প্রমুখ।