নি ত্যো প ন্যা স

ঘটন-অঘটন সুন্দরবন

Printed Edition
ঘটন-অঘটন সুন্দরবন
ঘটন-অঘটন সুন্দরবন

প্রিন্স আশরাফ

একান্ন.

‘স্যার। রাশেদ ভাই ঢাকায় আছে।’ সজীব গোপন সংবাদ দেয়ার মতো করে বলল।

‘জানি। কনফার্ম ছিলাম না।’

‘আমি কনফার্ম স্যার। আমি আজ দুপুরে তাকে দেখেছি। তিনি আমাকে দেখেননি। ক্যাফেটেরিয়ায় বসে আরেকটা ছেলের সাথে কথা বলছিলেন।’ সজীব নিচু গলায় বলল।

‘হু। বুঝেছি। আরেকটা মক্কেল খুঁজছে। তার জন্য তোমার মতো আরেকজনকে আরেকটা ল্যাপটপ...’

‘না স্যার। ওইদিনের পরে প্রতিজ্ঞা করেছি আর ওসব ধান্ধাবাজিতে জড়াব না। ছাত্র মানুষ পড়াশুনা করব... রিয়ার সাথে আর অভিনয় নয়... আপনাকে বলতে দ্বিধা নেই, আমি স্যার সত্যিই রিয়ার...’

‘সেটা আমি বুঝতে পেরেছি। আর সেই কারণেই আমার ডোজটাতে এত দ্রুত কাজ হয়েছে। সম্পর্ক অনুঘটক হিসাবে কাজ করলে অনেক কাজ সহজ হয়ে যায়। সেটাই তোমার ক্ষেত্রে হয়েছে।’

‘স্যার দোয়া করবেন, সব যেন ভালোয় ভালোয় শেষ হয়ে যায়। ফয়সাল যেন বেঁচে থেকে সুস্থ শরীরে ফিরে আসে। পরিবারটা যেন ভেঙে না পড়ে।’ (চলবে)