চট্টগ্রাম ব্যুরো
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল শনিবার সকালে ২৮ নং দক্ষিণ পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে ডেবার পার, কমার্স কলেজ রোড, মোগলটুলি, দত্তপাড়া, কাপুড়িয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, বিএনপি হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রধান শক্তি। বিএনপি কারো সাথে কখনো আপস করেনি করবেও না। দেশের মানুষের কাছে বিএনপির অবস্থান অনেক পরিষ্কার। সারা দেশে পুরুষ -মহিলা ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছে। ধানের শীষের জোয়ার চলছে। বিএনপির সেøাগান এখন সবার আগে বাংলাদেশ। দেশের মানুষের কাছে সবচেয়ে আস্থার নাম হচ্ছে বিএনপি। বিএনপির জন্ম হয়েছে মানুষের আস্থার মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আব্দুস সাত্তার, যুগ্ম আহ্বায়ক কাজি বেলাল, চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিএনপি নেতা মোহাম্মদ জাহেদ, নুর উদ্দিন সোহেল, জামাল উদ্দিন জসিম, জিয়াউর রহমান জিয়া, আব্দুর সবুর আকবর, আব্দুর রহমান, রাজিবুল হাসান রানা, আখতার হোসেন বাবলু, খলিলুর রহমান বাপ্পিসহ অঙ্গ সংঘঠনের নেতারা।
মোহরায় গণসংযোগ ও পথসভা এরশাদ উল্লাহর
চট্টগ্রাম -৮ আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ চট্টগ্রামের উন্নয়নে সুযোগ দিতে ধানের শীষে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন, জিয়া পরিবার চট্টগ্রামকে ভালোবাসেন। ২৫ জানুয়ারি পলোগ্রাউন্ডের মহাসমাবেশে তারেক রহমান চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করবেন। এই মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। এরশাদ উল্লাহ বলেন, সিটি মেয়রকে সাথে নিয়ে মোহরায় জলাবদ্ধতা নিরসন, স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ধানের শীষ গণতন্ত্রের প্রতীক, উন্নয়নের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, আমরা গত ১৭ বছরে ভোট দিতে পারিনি।



