ধূমপানে বাধা দেয়ায় যুবককে ছুরিকাঘাত

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলীর একটি বাসার ছাদে ধূমপান করতে বাধা দেয়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের ছুরিকাঘাতে মোহাম্মদ রিয়াদ (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি পেশায় একজন ক্যামেরার টেকনিশিয়ান ছিলেন।

আহতের সহকর্মী মোহাম্মদ সোহান জানান, রোববার রাতে সিকদার ভিলার ছাদে অজ্ঞাতপরিচয় এক যুবক ধূমপান করছিল। ওই সময় রিয়াদ ধূমপানরত ওই যুবককে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে মাথায়, বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, রিয়াদের অবস্থা আশঙ্কাজনক।