অপহৃত ৩ শিশু ৪০ দিন পর উদ্ধার, আটক ২

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে অপহৃত হওয়ার দীর্ঘ ৪০ দিন পর ঢাকা থেকে তিন শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এই আন্তর্জাতিক মানবপাচার ও অপহরণ চক্রের সাথে জড়িত থাকার অপরাধে দুই নারী পাচারকারীকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুরা হলো- মিরপুর উপজেলার উত্তর কাটদহ এলাকার সুমনের ছেলে ছিফাত (১০), হাসেমের ছেলে রাজ (১০) এবং একই এলাকার বেলাল হোসেনের ছেলে মোমিন (৯)।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির খান জানান, গত ২৭ এপ্রিল সকালে পোড়াদহ রেলওয়ে জংশন থেকে এই তিন শিশুকে অপহরণ করা হয়।

অপহরণকারী চক্রের দুই নারী সদস্য মিরপুরের গোপালপুর এলাকার ফতেহ আক্তার (৩৫) ও শাহানাজ বেগমকে (৪০) গ্রেফতার করে পুলিশ।