অর্থের বিনিময়ে ভারতীয় ভিসা পাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে : হাইকমিশন

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

প্রতারকচক্র অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনসু্যুলার পরিষেবা পাইয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মিশনটি।

গতকাল ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে দেয়া এক বার্তায় বলা হয়েছে, হাইকমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারকচক্র বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছে এবং অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার পরিষেবা পাইয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাইকমিশনের কোনো কর্মকর্তা কখনোই ভিসা দেয়ার প্রস্তাব দিতে বা অর্থ দাবি করার উদ্দেশ্যে ফোন, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ই-মেইলের মাধ্যমে করো সাথে যোগাযোগ করেন না। সব ভিসা আবেদনই নির্ধারিত কার্যপদ্ধতি কঠোরভাবে অনুসরণ করে নিষ্পত্তি করা হয়ে থাকে।

বার্তায় ভারতীয় ভিসা প্রার্থীদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বলা হয়েছে, আপনি যদি এই ধরনের কোনো ফোনকল, মেসেজ বা প্রস্তাব পান, তবে কোনো অর্থ দেবেন না, আপনার ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার করবেন না, ফোনকলকারীর ফোন নম্বর, স্ক্রিনশট অথবা অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ ঘটনাটি অবিলম্বে ারংধ.ফযধশধ@সবধ.মড়া.রহ ই-মেইলে ভারতীয় হাইকমিশন, ঢাকাকে জানিয়ে দিন। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং এই ধরনের প্রতারণামূলক কার্যকলাপ থেকে অন্যদেরকে সুরক্ষিত রাখার জন্য সচেতনতা ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে সহায়তা করুন।