ঢাকা জেলা পরিষদের প্রশাসক হলেন ইয়াসিন ফেরদৌস মুরাদ

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর গ্রামের বাসিন্দা এবং সাবেক শিক্ষক মির্জা ইয়ার হোসেনের ছেলে।

গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইয়াসিন ফেরদৌস মুরাদ জেলার রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অগ্রণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন । শুধু তা-ই নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি বেশ কয়েকবার কারাবন্দী হন।