আলজাজিরা
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ার পাশাপাশি এবার নতুন একটি প্রদেশেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে। কঙ্গোতে এখন পর্যন্ত ১ হাজার ৩০৭ জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭৭ জন। বর্তমানে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, স্থানীয়দের অবিশ্বাস এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সঙ্কট পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে।
কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যে জানা গেছে, ইতুরি, উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হওয়ার পর ভাইরাসটি এখন চতুর্থ প্রদেশ ওত-উয়েলেতেও থাবা বসিয়েছে।



