সনি-র‌্যাংগসের ‘ইয়ার এন্ডিং সেলস- নিউ ইয়ার অফার’ ক্যাম্পেইন

Printed Edition

ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র‌্যাংগস নিজস্ব শোরুমে আনুষ্ঠানিকভাবে ‘ইয়ার এন্ডিং সেলস-নিউ ইয়ার অফার’ ক্যাম্পেইনের উদ্বোধন করেছে। এই ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য থাকছে সেরা মানের ইলেকট্রনিকস পণ্যের নিশ্চয়তার পাশাপাশি আকর্ষণীয় অফার, ফ্রি গিফট ও বিশেষ ছাড়। এবারের প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে ডিজিটাল হুইল ঘুরিয়ে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। ক্রেতা তার পছন্দের পণ্যের ইনভয়েসের তথ্য মনিটরের পর্দায় দেখার পর নিজ হাতে ডিজিটাল হুইল ঘুরাবেন। হুইলে ১৬টি ডিসকাউন্ট অপশন রয়েছে। হুইলটি ঘুরে তীর চিহ্নিত অংশে যে পরিমাণ ছাড়ে থামবে, সেই পরিমাণ অর্থ ছাড় দিয়ে ক্রেতা তার কাক্সিক্ষত পণ্যটি সংগ্রহ করতে পারবেন। এতে ভাগ্যের ওপর নির্ভর করার প্রয়োজন নেই, কারণ প্রতিটি ক্রেতাই নিশ্চিতভাবে ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত যেকোনো একটি ছাড় পাচ্ছেন। ‘ইয়ার এন্ডিং সেলস-নিউ ইয়ার অফার’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সনি-র‌্যাংগসের ভাইস চেয়ারপারসন সাচিমি হোসেন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের দিন থেকেই দেশব্যাপী সব সনি-র‌্যাংগস শোরুমে ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই বিশেষ অফার ক্যাম্পেইন চলবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। বিজ্ঞপ্তি।