স্ট্যান্ডার্ড ব্যাংকে মাসব্যাপী স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা-ক্যাম্পেইন

Printed Edition

‘শরিয়াহ ও আধুনিকতার বন্ধনে আন্তরিক সেবা’ স্লেøাগানকে সামনে রেখে স্ট্যান্ডার্ড ব্যাংকের সব শাখায় মাসব্যাপী ‘স্মার্ট ব্যাংকিং ও রেমিট্যান্স সেবা’ শীর্ষক ক্যাম্পেইন শুরু হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: সিদ্দিকুর রহমান। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা ব্যবহারে উদ্বুদ্ধকরণ, প্রবাসীদের রেমিট্যান্স সেবার প্রসার ও স্ট্যান্ডার্ড ব্যাংকের বিশেষায়িত ইসলামী ব্যাংকিং অ্যাকাউন্টের (যেমন- হজ, মোহর, ওয়াক্ফ প্রভৃতি) জনপ্রিয়করণই এই ক্যাম্পেইনের মুখ্য উদ্দেশ্য। অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এসকে সিরাজুল কবির, ইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মনসুর আহমেদ এবং ইভিপি ও হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ কায়সার আলম মজুমদারসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।