নেপালে বিকেএসপি জুডো দলের ৪ স্বর্ণ

Printed Edition

সাভার সংবাদদাতা

নেপালের কাঠমান্ডুতে নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে চার স্বর্ণ ও এক ব্রোঞ্জ জিতে রানার্সআপ ট্রফি নিয়ে গত সোমবার দেশে ফিরেছে বিকেএসপি জুডো দল। টুর্নামেন্টে বাংলাদেশের ফাবিহা বুশরা ঊর্ধ্ব-৭০ কেজিতে স্বর্ণ জিতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এ ছাড়া অনূর্ধ্ব-৭৩ কেজিতে শাহিন আহমেদ, অনূর্ধ্ব-১৮ বালিকা ক্যাডেট বিভাগের ঊর্ধ্ব-৫৩ কেজিতে আজিজা আলেয়া লিয়ন এবং বালক ক্যাডেট বিভাগের ঊর্ধ্ব-৬২ কেজিতে উসচিং মারমা বিজয় স্বর্ণ জেতেন। তবে বালিকাদের অনূর্ধ্ব-৪৫ কেজিতে রেমি হাসি ব্রোঞ্জ জেতেন।