এবার মিশুর সাথে ধাক্কাধাক্কি কোচ জোন্সের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

কিছুদিন আগে বকেয়া বেতনের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আলোচনায় আসেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্স। এতে তার বিরুদ্ধে অসন্তুষ্ট হয়েছিল বাফুফে। এবার এই ইংলিশ কোচ করলেন আরো উশৃঙ্খল কাজ। সহকারী কোচ এবং বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সাথে করেছেন হাতাহাতি। গত বুধবার ঢাকার হোটেল হলিডে ইন-এ এই হাতাহাতির ঘটনা ঘটে। জানা গেছে, ঠাট্টা তামাশা করার এক পর্যায়ে এই হাতাহাতির ঘটনা। পরে কোচ জেরার্ড জোন্সই ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশ ডাকেন। পুলিশ অবশ্য হোটেলে এসে চলেও যায়।

অনূর্ধ্ব-২০ দল ২৭ আগস্ট উজবেকিস্তান যাবে। সেখানে তাদের এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলের ম্যাচ ৩১ আগস্ট থেকে। এর আগে যদি কোচরা নিজেদের মধ্যে বিবাদে জড়ায়, তাহলে সেই দল কিভাবে সাফল্য পাবে।