একশ’ উনসত্তর.
‘আমার মনে কতিছে এহনও বাঁচায় রাখিছে। টাকা না পালিও ছাওয়ালডারে মারবেন না। বাদার কাজে লাগাই দেবেনে। মরলি বাঘের পেটে গিয়ে মরবেনে।’
নাভিদ চোয়াল শক্ত করে বলল, ‘বেঁচে থাকুক আর যাই করুক ফয়সালকে খুঁজে বের করবই। সেই সাথে ওদেরকেও।’
ইনতাজ আলী কাচুমাচু মুখে বলল, ‘স্যার, কিছু মনে না করলি আপনারে এট্টা কথা কই?’
‘বলো।’
‘স্যার। উগির পাতি গেলি আপনাগির সাথে দেখলি হবে না। তালি উরা আমারে কিছু কবেন না। উল্টো আমারে গুলি করি মেরি ফেলবেন।’
‘তাহলে?’
‘আপনাগির দুজনেরে পুলাই থাকতিবে। আপনারা আমাগির নৌকায় থাকপেন। বৌ বেটি হাকিম ভাইয়ের নৌকায় থাকুক।’
‘সন্দেহ করবে না?’
‘সেজন্যি তো আপনাগির তক্তার তলে থাকতিবে।’
নাভিদ প্রথমে ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। তক্তা মানে পাটাতন। পাটাতনের নিচে লুকিয়ে থাকতে বলছে। (চলবে)



