শিরোপার আরো কাছে বাংলাদেশ

Printed Edition
হ্যাটট্রিক করা সাবিনার (১১) সাথে মাছুরা :  বাফুফে
হ্যাটট্রিক করা সাবিনার (১১) সাথে মাছুরা : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

প্রথম সাফ পুরুষ ফুটসালে ব্যর্থ বাংলাদেশ দল। তারা বিদায় নিয়েছে। অন্য দিকে নারী ফুটবল দল পাচ্ছে শিরোপার সুবাস। গতকাল পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে আরেকটি মাইফফলকের পথে দেশের নারী ফুটবল। আগামীকাল মালদ্বীপের বিপক্ষে জিতলেই ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে উল্লাসে মাতবেন সাবিনা খাতুনরা। গতকাল ভুটানের কাছে ভারতের ০-১ গোলে হার। ৫ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভুটান। কৃষ্ণা-মাছুরাদের আগামীকালকের প্রতিপক্ষ মালদ্বীপ এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। কাল পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। ৮, ১৬ ৩৪ ও ৪০ মিনিটে গোলগুলো করেন তিনি। এছাড়া নওশন জাহান ও কৃষ্ণা রানীর দু’টি করে গোল দেন। অপর গোল ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলার।