প্রতিরক্ষা উপদেষ্টার সাথে আইসিআরসি প্রতিনিধিদল প্রধানের সাক্ষাৎ

আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বারোপ

Printed Edition
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রি. জে. (অব:) ড. এ কে এম শামসুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফুরি : আইএসপিআর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রি. জে. (অব:) ড. এ কে এম শামসুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফুরি : আইএসপিআর

প্রধানমন্ত্রীর প্রতিরা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামের আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান নিকোলাস পল আলবিন ফুরি সাাৎ করেন।

সাাৎকালে আন্তর্জাতিক মানবিক আইন এবং বাংলাদেশের প্রোপটে এর গুরুত্ব, প্রয়োগ, প্রশিণ ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সংঘাতের সময় সাধারণ মানুষ, নারী, শিশু, আহত ও অসুস্থ ব্যক্তি, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তাকর্মী এবং সাংবাদিকদের সুরার বিষয়টি গুরুত্ব পায়।

আলোচনায় বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের মূল উদ্দেশ্য হলো সংঘাতের মধ্যেও মানুষের জীবন, মর্যাদা ও মানবিক মূল্যবোধ রা করা এবং অপ্রয়োজনীয় য়তি কমিয়ে আনা। প্রতিরা উপদেষ্টা বলেন, মানবজীবনের মূল্য সর্বাগ্রে এবং এ বিষয়ে সচেতনতা শুধু সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়া প্রয়োজন।

বাংলাদেশের জাতিসঙ্ঘ শান্তিরা কার্যক্রমের প্রোপটেও আন্তর্জাতিক মানবিক আইনের গুরুত্ব তুলে ধরা হয়। সামরিক শিা ও প্রশিণে বাস্তবভিত্তিক পাঠ, কেস স্টাডি, সেমিনার এবং প্রশিক উন্নয়ন কার্যক্রম আরো জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়।

সাংবাদিক ও গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও আলোচনায় বিশেষভাবে উঠে আসে। দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানবিক আইনের উদ্দেশ্য ও মানবিক মূল্যবোধ সাধারণ মানুষের কাছে সহজভাবে তুলে ধরা সম্ভব বলে মত প্রকাশ করা হয়। একই সাথে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিা, গণমাধ্যম ও জনসম্পৃক্ত কার্যক্রম বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ ছাড়া আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন ও সাইবার কার্যক্রমের েেত্র মানবিক ও আইনগত বিষয় যথাযথভাবে বিবেচনায় রাখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়। উভয় প আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে প্রশিণ, গবেষণা, অভিজ্ঞতা বিনিময় এবং জনসচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। আইএসপিআর।